হোম > সারা দেশ > সিলেট

ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুত্বের সম্পর্ক হবে

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

পররাষ্ট্র মন্ত্রী। ছবি: আমার দেশ

ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বন্ধুত্বের হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত আন্তরিক হলে এবং বাংলাদেশ সরকারের দেওয়া শর্তগুলো পূরণে সম্মত হলে দেশটির সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে কোনো আপত্তি নেই।

শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার পরিচালনায় আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া অন্যান্য শর্ত পূরণে ভারত সরকার আন্তরিক হলে দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো দেশের সঙ্গে দাসত্বের সম্পর্ক থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের দাবিগুলো পূরণে ইতিবাচক সাড়া পাওয়া গেলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন।

এছাড়া ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারকে পৌরসভায় রূপান্তরসহ এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে কেউ আমাদের শত্রু নয়। ব্যক্তি বা রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে উন্নয়নের উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে। এলাকার স্বার্থে সবাইকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম