হোম > সারা দেশ > সিলেট

রাজনগরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে নলকূপ বসানোর সময় ৫৫ ফুট গভীরে পৌঁছানোর পর পাইপ দিয়ে পানির বদলে গ্যাস বের হতে দেখা গেছে। গত শনিবার এ ঘটনা ঘটেছে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঢেওবন গ্রামের কিপেন্ড নামক এক কৃষকের বাড়িতে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের জন্য পাইপ বসানোর কাজ চলার সময় পাইপ ৫৫ ফুট গভীরে পৌঁছানোর পর এক অস্বাভাবিক ঘটনার সৃষ্টি হয়। সেখানে পানির বদলে গ্যাস বের হতে দেখে শ্রমিকেরা বাড়ির মালিককে জানান।

মালিকের পরামর্শে স্থান পরিবর্তন করে নলকূপ স্থাপনের জন্য পাইপ বসানোর কাজ শুরু করলে সেখানেও একই অবস্থার সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে নলকূপ স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিকেরা কাজ বন্ধ রেখে মাটি দিয়ে গর্ত ভরাট করে দেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করে। খবর পেয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঝুঁকি এড়াতে খননকাজ বন্ধ রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, ‘উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের (বাপেক্স) সঙ্গে যোগাযোগ করেছি, ভিডিও ফুটেজ ও ছবি পাঠিয়েছি।’

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ