হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের বাদে বামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিম্পা চক্রবর্তী ওই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়িতে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও বসবাস করেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা রিম্পাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

‎পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

‎এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল