হোম > সারা দেশ > সিলেট

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

সিলেট ব্যুরো

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের নীরবতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে সংগঠনটির সিলেট মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী।

বক্তারা দাবি করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। একইসঙ্গে মুসলিম নারীদের ওপর নির্যাতনের অভিযোগও তুলে তারা এসব ঘটনাকে “মানবতাবিরোধী” হিসেবে আখ্যা দেন।

তারা বলেন, এসব ঘটনার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। বক্তাদের ভাষ্য অনুযায়ী, মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মহলেরও হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, উপমহাদেশের ইতিহাসে মুসলমানদের অবদান রয়েছে এবং ধর্মীয় সহাবস্থান রক্ষার গুরুত্ব তুলে ধরেন তারা। পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতি সহনশীলতার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি প্রকাশ না করে দ্রুত সম্পাদনের বিষয় নিয়েও সমালোচনা করেন এবং সেটিকে “দেশের স্বার্থবিরোধী” উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি

মৌলভীবাজারে দুই ভারতীয় নাগরিক আটক

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সামাদ হত্যার দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার

অনিয়মের অভিযোগ তোলার পর শিশুপরিবারের শিশু নিখোঁজ

আকস্মিক পরিদর্শনে এমপি, তিন বিদ্যালয়ে মিলল না শিক্ষক

নদীতে সেতু না থাকায় সাঁতরে স্কুলে যায় শিক্ষার্থীরা

প্ল্যাটফর্মে কাঁদতে থাকা স্বপ্না আজ নববধূর সাজে

হাইল হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে এক দিনে ২ লাশ উদ্ধার