হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ কিশোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ প্রীতম দাশ (২০) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। এসময় তারেক রহমানের জনসভাকে সফল করার জন্য জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলছিল।

সোমবার ( ১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সন্দেহভাজন অবস্থা স্থানীয় লোকজন তাকে আটক করে।

পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটককৃত প্রীতম দাশ বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাশের ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শহরের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে ঘোরাফেরা করছিল প্রীতম দাশ। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে জেলা বিএনপির কার্যালয়ে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রীতমকে আটক করে।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার