হোম > সারা দেশ > সিলেট

হুইল চেয়ারে বসে শপথ নিলেন নাছির চৌধুরী

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

হুইল চেয়ারে বসে শপথ নিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) বিএনপির বিজয়ী প্রার্থী মো. নাছির চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়।

নাছির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য। ১৯৯৬ সালে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে লাঙল প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে দুবার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

নাছির চৌধুরী তার শেষ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এলাকার উন্নয়ন ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, জনগণ আমাকে অনেক স্বপ্ন নিয়ে, ভালোবেসে নির্বাচিত করেছে। আমারও অনেক স্বপ্ন রয়েছে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ করার। আমি খুব চেষ্টা করব এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত