হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের হাত কামড়ে পালিয়েছে মাদক কারবারি। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে এ ঘটনা ঘটে।
মোড়াকরি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করলেও একজন পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে মজুনু মিয়া (৩৫) ও আরশ মিয়াকে (৩২) ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ টাকাসহ আটক করে পুলিশ। তখন পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে আরশ মিয়া পালিয়ে যায়।
লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক মজনু মিয়া ও পলাতক আরশ মিয়ার বিরুদ্ধে মামলা করা হবে।
এমই