সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গণভোট পাস হয়। গণভোটই পারে এ সরকারকে আইনি ভিত্তি দিতে। গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। হাইকোর্টে রিট হয়েছে। এখন জাতি বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছিলাম। সরকারি দল দুটি শপথ নেননি। জামায়াত দুটি শপথ নিয়েছে। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা। জাতি ফ্যাসিবাদ চায় না।
রোববার শহরে একটি অভিজাত রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশে দলীয়করণ শুরু হয়েছে। আমরা ইনসাফ চাই। কোন অন্যায় মেনে নেবোনা। প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলম। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ, জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান গণিউল সালাদীন, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম ।