হোম > সারা দেশ > সিলেট

শাকসুতে ৬টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ

আগামী ২০ জানুয়ারি নির্বাচন

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: আমার দেশ

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষা ভবনসহ মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ। শাকসুর ওয়েবসাইটে এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সই করা ওই তালিকা অনুযায়ী, শিক্ষা ভবন-সি, শিক্ষা ভবন-ডি ও শিক্ষা ভবন-ই’তে একটি করে কেন্দ্র রয়েছে। এছাড়া, নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুটি কেন্দ্র ও সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র করা হয়েছে। ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথ রয়েছে।

এর মধ্যে, ছেলেদের বিজয়-২৪ হলের ভোটাররা শিক্ষা ভবন-সি, শাহপরাণ হলের ভোটাররা শিক্ষাভবন-ই ও সৈয়দ মুজতবা আলী হলের ভোটাররা সেন্টার অব এক্সিলেন্স ভবন কেন্দ্রে ভোট দেবেন। মেয়েদের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি কেন্দ্রে এবং আয়েশা সিদ্দিকা হলের ভোটাররা শিক্ষা ভবন-ডি’তে ভোট দেবেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহপরাণ হলে ২ হাজার ২১৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২৫, বিজয়-২৪ হলে ২ হাজার ১৭৫, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ১৮১, ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ এবং আয়েশা সিদ্দিকা হলে ১ হাজার ৩৪৬সহ শাকসুতে মোট ৯ হাজার ৩০ জন ভোটার রয়েছেন।

এ বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ আমার দেশকে বলেন, ওয়েবসাইটে প্রকাশিত ছয়টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলবে। নতুন করে কোনো কেন্দ্র বাড়ানো হবে না। মেয়েদের একটি হলের ভোটার সংখ্যা কম হওয়ায় নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুটি কেন্দ্র রাখা হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল