হোম > সারা দেশ > সিলেট

রাজনগরে ১৫ গ্রামের মানুষ পানিবন্দি নিহত ১

উপজেলা প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)

ছবি: আমার দেশ

কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উজিরপুর ও ভাংগারহাট মনুনদের বাঁধ ভেঙে ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। কয়েকটি স্থানে মনু নদের বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে থাকে। আতঙ্কিত মানুষ বালিভর্তি বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ও রাত বারোটায় টেংরা ইউনিয়নের উজিরপুর ও আকুয়া মনু বাঁধের সাড়ে তিনশ ফুট ভাঙন দিয়ে পানি প্রবেশ করায় বন্যাক্রান্ত হয়ে পড়েছেন আকুয়া, সৈয়দনগর, আদিনাবাদ টগরপুর, কোনাগাঁও, শ্বাসমহল, বকশিকুনা, মহলাল, প্রেমনগর, মালিকোনা, ভাঙারহাট বাজার, ঘয়গড়, ডলা, হংসখলা, গবিন্দপাটি, টুপির মহল ও হরিপাশা বাজার, উজিরপুর, প্রেমনগর কান্দিরকুল, একামধু , সালন, উরকিলা, গয়ঘর, ডেফউড়া, দত্তগ্রামসহ আরোও কয়েকটি গ্রামের মানুষ। এদিকে বন্যার পানিতে টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের আসরাফ আলী আসই (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটায় ওই বৃদ্ধার লাশ পানির স্রোতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। বানবাসী মানুষ বাড়িঘর ছেড়ে হাঁস, মোরগ, গবাদিপশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাঁধের ওপর বা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, বন্যা দুর্গত মানুষের কাছে শুকনো খাবার পাঠানো হয়েছে। পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। পানিবন্দি মানুষকে উদ্ধার কাজে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান।

এমএইচ

সিলেট আসা হলো না রেজা হাসানের, নতুন ডিসি মামুন

কুলাউড়ার সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত

কুলাউড়ার ৪ রেলস্টেশন বন্ধ, বেহাত হচ্ছে মূল্যবান সম্পদ

খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ১৫ গ্রাম

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

জমি দখল করতে এসে অস্ত্র-গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই

সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা