হোম > সারা দেশ > সিলেট

সীমান্তে অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয় বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত এলাকায় টহল জোরদার করে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন পণ্যসহ বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বেটনোভেট ক্রিম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, বিভিন্ন ধরনের ওষুধ, মোটরসাইকেলের যন্ত্রাংশ, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদি, বিস্কুট, পুডিং পাউডার ও টু-পিস কাপড়।

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়।

চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা।

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে খুশি দিরাইয়ের প্রান্তিক নারীরা

লিবিয়ায় জিম্মিদের আর্তনাদ: ‘মা আমাকে বাঁচাও, টাকা না দিলে ওরা মেরে ফেলবে’

এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

অবৈধ মাটি কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা