হোম > সারা দেশ > সিলেট

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। এ সংক্রান্ত কমিটিতে সংসদ সদস্যরা থাকবেন উপদেষ্টা হিসেবে।

মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুনামগঞ্জে একফসলি জমি বোরো। ফসল রক্ষায় প্রতিবছর বাঁধ নির্মাণ করা হয়। এতে জনগণের টাকা অপচয় হয়। এজন্য হাওর রক্ষা বাঁধ নিয়ে গবেষণা করতে হবে।

মন্ত্রী বলেন, হাওরে বৃষ্টি কিংবা বন্যার পানিতে ধান ডুবে যায়। হারভেষ্টার মেশিন দিয়েও কাটা যায়না। ডুবন্ত ধান কাটা যায় কীভাবে সে বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এছাড়া ভেজা ধান শুকানোর জন্য পরিকল্পনা নেয়া হবে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জে ফসলহারা কৃষকদের তিন মাসের আর্থিক সহায়তা প্রদান করা হবে। যাদের ফসল একেবারেই তলিয়ে গেছে তাদের নাম আগে আসতে হবে। আগামী জুন পর্যন্ত বাজেট আমাদের। জুনের পর সময় বাড়ানো হবে। তালিকা করতে কিছুটা বিলম্ব হোক, এটা সমস্যা না। আমরা চাই নির্ভুল তালিকা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ঘণ্টা পরিশ্রম করেন। একজন কৃষি অফিসের ব্লক সুপারভাইজার এতো পরিশ্রম করেননা। কৃষক তাদের চেনেনা। তাদের নাম পাঠাবেন,ব্যবস্থা নেবো।

তিনি বলেন, সুনামগঞ্জে বেশি বেশি বজ্রপাত হয়। কৃষকের প্রাণহানি হয়। গবাদি পশুও মারা যায়। বজ্রপাত ঠেকাতে হাওরে ঘন ঘন শেড ঘর নির্মাণ করা হবে। এ শেড ঘরের উপরে বজ্রদন্ড বসানো হবে। এতে সাইরেন বাজবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক ( রুটিন দায়িত্বরত) সমর কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার ( ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তীতুমীর, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদা।

এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবি এম আব্দুস সাত্তার, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।

সভা শেষে বিশ্বম্ভরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এমই

মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

মাধবপুরে জঙ্গল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

দেশে জামিনে বাধা দিলে লিবিয়ায় জিম্মি রায়হানকে হত্যার হুমকি

জগন্নাথপুরে ধান কেটে বাড়ি ফিরেই কৃষকের আত্মহত্যা

লিবিয়া নেওয়ার কথা বলে ২৭ লাখ টাকা মুক্তিপণ আদায়

সিলেটে এপ্রিলে সড়কে ঝরল ১৫ প্রাণ

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় মাদরাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

সিলেট -সুনামগঞ্জ সড়কে বাস- সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মাদক ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার