হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে ২ কোটির টাকার ভারতীয় ওষুধ জব্দ

ফুচকাও আসে সীমান্ত পেরিয়ে

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ান। আশ্চর্য হলে সত্য যে, একই সঙ্গে ভারতীয় ফুচকাও জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)'র একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা।

তাৎক্ষণিকভাবে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনিপ্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় শিল্প রক্ষা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ