হোম > সারা দেশ > সিলেট

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপুল অঙ্কের অর্থ বেসরকারি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জমা থাকলেও সেখান থেকে প্রত্যাশিত কোনো সুবিধা পাচ্ছে না বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি এ প্রতিবেদকের হাতে আসা একটি বিনিয়োগ বিবরণী অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তহবিলের প্রায় ২৫ কোটি টাকা ইসলামী ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে রাখা হয়েছে। এসব আমানতের মধ্যে রয়েছে ট্রাস্ট ফান্ড ও কল্যাণ তহবিলের অর্থ।

নথি অনুযায়ী, অধিকাংশ আমানত ৩ বছর মেয়াদি এবং মুনাফার হার ১১ শতাংশ উল্লেখ রয়েছে। বাস্তবে বিশ্ববিদ্যালয় এই অর্থ থেকে বাড়তি কোনো কার্যকর সুবিধা পাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ রকম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের টাকা সাধারণত দেশের সরকারি ব্যাংকে রাখার অনুমোতি রয়েছে। তবে বিশেষ সুবিধা কিংবা বেশি লাভবানের জন্য সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক প্রাইভেট ব্যাংকে রাখা যেতে পারে। তবে সেটা কঠোর পর্যবেক্ষণে রাখতে হয় যেন আর্থিক বিধি লঙ্ঘন না হয়। সে অনুযায়ী শাবিপ্রবি দেশের প্রাইভেট ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংকসহ সরকারি ব্যাংক জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, একটি এফডিআর করে সেখানে বিনিয়োগ করা হয়েছিল। কারণ তারা দুটি বাস দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো দিচ্ছে না দেখে অধিকাংশ টাকাই উত্তোলন করা হয়েছে। কিছু টাকা রয়েছে সেটাও দ্রুত সময়ে মধ্যে উত্তোলন করা হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির কথা বিবেচনায় এই প্রাইভেট ব্যাংকে টাকা জমা রাখা হয়েছিল।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন বলেন, শুধু প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংকে টাকা রাখা হয়নি। অন্যান্য ব্যাংকেও রয়েছে। তবে তারা আমাদের দুটি বাস দেওয়ার কথা বলেছিল। এজন্য আমরা এফডিআর হিসেবে টাকা জমা রেখেছিলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংক অনুমতি না দেওয়ায় বাস দিতে পারেনি তারা। এজন্য আমরা ১০ কোটি টাকা উত্তোলন করে নিয়েছি। মেয়াদ পূর্ণ না হলেও তার সুদ পরিশোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ । বাকি টাকা ও উত্তোলনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, এই ব্যাংকে যখন ২ কোটি টাকা রাখা হয় তখনই আমি এর বিরোধীরা করেছি। তখন উপাচার্য বলেন, তারা আমাদের দুটি গাড়ি দেবে। কিন্তু তাদের ক্রাইসিসের কারণে দিতে পারছে না। সেটা আমি উপাচার্যকে কিছুদিন আগে অবগত করি। পরে তিনি বলেন, সেই টাকা উত্তোলনের ব্যবস্থা করবেন এবং রেজিস্ট্রারকে সেটা উত্তোলনের জন্য বলেন। তারপর আমি আর কিছু জানি না।

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা

‘এখন ধানের চিন্তায় রাইতে ঘুম ওয় না’