হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। আটক নারী একজন গৃহবধূ। তার নাম রিপা বেগম (২৩)। তিনি স্থানীয় মাদক কারবারি সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সুমন মিয়া ও রিপা বেগম দীর্ঘদিনধরে মাদকের কারবার করে আসছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বসতঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে। অভিযানের বিষয় টের পেয়ে বাসা থেকে পালিয়ে যান সুমন মিয়া।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি দম্পতির বসতঘর থেকে ২০ কেজি গাজা জব্দ করাসহ রিপা বেগম নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ ছাড়া অভিযানে সুমন মিয়ার পাসপোর্ট জব্দ ও ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক রিপা বেগমকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রবিউল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম