হোম > সারা দেশ > সিলেট

ছাগল গেল সবজিক্ষেতে, প্রাণ হারালেন বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে সবজিক্ষেতে ছাগল যাওয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আবদুল সাত্তার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার বালিচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৫০ বছর বয়সী সাত্তার একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে বালিচাপড়া গ্রামের আলতা মিয়ার সবজিক্ষেতে যায় আলাউদ্দিনের ভাবির একটি ছাগল। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আলতা মিয়ার ছোট ভাই সাত্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা