হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর ১১ দফা ইশতেহার ঘোষণা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। কৃষি, পরিবেশ, অবকাঠামো তরুণ, নারীর ক্ষমতায়ন,শিক্ষা, স্বাস্থ্য,পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে প্রাধান্য দিয়ে ১১ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে নুরুল ইসলাম নুরুল নিজেই ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ, অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সুনামগঞ্জ সরকারি কলেজকে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রতিটি ইউনিয়নে মানসম্মত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত ও কলেজ, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ চালু, বিশ্বরম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ, প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।

কৃষক ও হাওর উন্নয়নে দেখার হাওর ও খরচার হাওর সুরক্ষায় বিজলী প্রতিরোধক টাওয়ার নির্মাণ, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ এবং নদী, খাল, জলাভূমি দখলমুক্ত করা। এছাড়া হাওরভিত্তিক মৎস্য ও হাঁস পালন শিল্পে সহায়তা, ফসলহানীতে ক্ষতিপূরণ, বিনা মূল্যে, স্বল্পমুল্যে সার, বীজ, কৃষিযন্ত্র, ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা।

সেবা ও অবকাঠামো উন্নয়নে উত্তর সুরমায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) সুরমা সেতু, পৈন্দা খালে ব্রিজ নির্মাণ, ফতেহপুর ইউনিয়নের সাথে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি যোগাযোগ স্থাপন। এবং বর্ষাকালে নিরাপদ ও নৌ যোগাযোগ স্থাপনের ঘোষণা দেওয়া হয়। তরুণ ও নারীর ক্ষমতায়নে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মমুখী শিক্ষা চালু করা। এছাড়া মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকারি সেবা গ্রহণে হয়রানি বন্ধ করােএবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাশুক আলম, নাদির আহমেদ, আ ত ম মিসবাহ, ব্যারিস্টার আবিদুল হক, নজরুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ, বিএনপি নেতা জুনায়েদ আহমেদ, নাসিম উদ্দিন লালা, মোরশেদ আহমদ বেলাল, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বদা প্রস্তুত বিজিবি

নিখোঁজের ১৪ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

আমাদের কাছে ডেভিল নেই দোসরও নেই, বললেন বিএনপির প্রার্থী

সিলেটে মধ্যরাতে সড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ালেন ৫ গ্রামের মানুষ

ঝালকাঠিতে শোভা পাচ্ছে জামায়াত আমিরের অভিনব ছবি

ঐক্যে এগিয়ে ধানের শীষ, চমকের অপেক্ষায় দাঁড়িপাল্লা

খন্দকার মুক্তাদিরের ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঐক্য ও সম্প্রীতির দিরাই-শাল্লা গড়তে চাই: শিশির মনির

ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন: সৈয়দ ফয়সল

জামায়াত কখনোই এদেশের ক্ষমতায় আসবে না: এম নাসের রহমান