হোম > সারা দেশ > সিলেট

অটোরিকশা চার্জের ৫০ টাকা পাওনা নিয়ে মারধর, হাসপাতালে চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র ৫০ টাকা পাওনা নিয়ে মারধর করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায়।

নিহত ইমরান হোসেন (১৬) জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন গত ৮-৯ বছর ধরে সপরিবারে সৈয়দপুর গ্রামে হাসন চেয়ারম্যানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ, মুগুর ও সুপারি গাছের কঞ্চি দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন। প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চার দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে ইমরান মৃত্যুবরণ করে।

এ ঘটনায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানার পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত জাকিরকে (৩৫) গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনো পলাতক রয়েছেন। ধৃত জাকির সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার মৃত আব্দুর রূপের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. লাকু মিয়া বলেন, ঘটনার সময় আমি বারবার বারণ করলেও কিশোরটিকে তারা নির্মভাবে আঘাত করে। হামলাকারীদের উপর্যুপরি আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

নিহতের চাচা আকিদ আলী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে জাকির নামের একজনকে গ্রেপ্তার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একই স্থানে তাহেরী ও জালালীর মাহফিল, ১৪৪ ধারা জারি

স্বাধীনতা দিবস উদযাপনে নিমন্ত্রণ পাননি গেজেটভুক্ত দুই জুলাইযোদ্ধা

জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

অনিয়ম বরদাস্ত করা হবে না, ঠিক হয়ে যান: এমপি কামরুল

জয়বাংলা স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলির ঘটনায় মামলা, আসামি ২৭, আটক ২

জয় বাংলা স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি, দুই আইনজীবী আটক

উপদেষ্টা ও এমপি বলয়ে রাজনীতিতে নতুন সমীকরণ

সরকারের একটাই লক্ষ্য, দেশের মানুষের উন্নয়ন করা: এমরান চৌধুরী

সিলেট নগরীতে মোটরসাইকেলে তেল নিতে ৩ শর্ত

দিরাই-শাল্লাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে: নাছির উদ্দীন চৌধুরী