হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজের দুই দিন পর জুড়ী নদী থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে আবুল কালাম বলাই চান (৪৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে জুড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম বলাই উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

দুই দিন আগে বাজার থেকে সিএনজি মালিকের বাড়িতে বাজার নিয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জুড়ী নদী থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় ।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪