হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বুধবার (১৩ মে) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাহার রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মে ২০২৬ পর্যন্ত সুনামগঞ্জসহ দেশের ৬৮টি জেলা ও উপজেলায় জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ১,০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১,০৬০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৩,২৪৮টি সড়ক প্রচার-মাইকিং এবং ২,৩১৬টি অনলাইন কার্যক্রম।

খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন ও জলাবদ্ধতা নিরসনে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধারের পরিকল্পনা জানানো হয়।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারকে মাসিক ২,৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে শতাধিক পরিবার ইতোমধ্যে এ সুবিধা পাচ্ছে।

কৃষক কার্ডের আওতায় ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত তুলে ধরা হয়।

এছাড়া নারীদের জন্য মহিলা বাস সার্ভিস চালু ও পরিবেশ রক্ষায় এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য জানানো হয়।

বক্তারা বলেন, এসব উদ্যোগ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিরাইয়ে বিএনপি-আ.লীগ দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

যাদুকাটা নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যক্তির লাশ

মৌলভীবাজারে জেলা প্রশাসনের অনুদানের চেক হস্তান্তর

হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

সিলেটের ইবনে সিনা হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত

ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

খুলনায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্ভুক্তিমূলক কর্মশালা

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

বিকলাঙ্গ অর্থনীতিকে সচল করতে কাজ করছেন সরকার: আব্দুল মালিক

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা প্রশাসক