হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে হাওরের বোরো ফসলে সুরক্ষায় বাঁধ নির্মাণ কাজে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাওরপাড়ের কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সকল হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাঁধ তদারকিতে পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় বাঁধ নির্মাণ কাজে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। ফলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল ডুবির শঙ্কায় আছেন হাওরাঞ্চলের কৃষকরা। বাঁধে অনিয়ম দুর্নীতির কারণে ফসল ডুবি হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

এসময় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক