হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জের বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম ৯২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে তাকে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তি চুনারুঘাট আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মর্তুজ আলী।

বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগান থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাল্লায় পাঁচদিন বিদ্যুৎ নেই

বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির

হাওরে সম্মিলিত চেষ্টায় বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে

চা বাগানে নারী শ্রমিকদের নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা

হাওরে নেই কোলাহল, নেই প্রাণচাঞ্চল্য

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহে জেলা খাদ্য বিভাগের আলোচনা সভা

স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক স্ত্রী

তলিয়ে গেছে ১৬০০ হেক্টর জমির পাকা ধান

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের