হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

সিলেট ব্যুরো ও জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বিএসএফ তাকে গুলি করে হত্যা করে লাশ গুম করে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও এমন অভিযোগের সত্যতা এখনো খুঁজে পায়নি বিজিবি। ওই যুবক নিখোঁজের জেরে গত মঙ্গলবার সীমান্তবর্তী কিন্নখাল ৩১নং বিওপি সংলগ্ন জিরোলাইন থেকে এক ভারতীয় কৃষককে ‘তুলে নিয়ে আসেন’ বাংলাদেশিরা।

এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রঞ্জিত দাস নামের ওই ভারতীয় নাগরিককে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনো নিখোঁজ রয়েছেন বলে গতকাল দুপুরে বিজিবি জানিয়েছে । তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত জানতে পারেনি।

‎‎স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুকিত বলেন, চারজন যুবক সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। যারা পালিয়ে আসতে পেরেছেন তারা দাবি করছেন, নিখোঁজ যুবককে গুলি করে মরদেহ আটকে রেখেছে বিএসএফ।

তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় মঙ্গলবার উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

‎‎বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

‎জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গতকাল দুপুরে বলেন, ওই যুবক এখনো নিখোঁজ রয়েছেন। তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয়রা গুলিতে হত্যার অভিযোগ করেছেন। তবে এ রকম কোনো প্রমাণ এখনো আমরা পাইনি। বিএসএফও এ রকম কিছু স্বীকার করেনি। এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসএফের গুলিতে হত্যার পর লাশ গুমের অভিযোগ

হবিগঞ্জে হামের চিকিৎসাসেবায় নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সিলেট ওসমানী হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড

সৌদিতে অপহরণ, ‎মুক্তিপণ দিয়েও সন্ধান মিলেনি বাংলাদেশি যুবকের‎