হোম > সারা দেশ > সিলেট

বিভিন্ন দপ্তর দলীয়করণে জবাব চাইব সংসদে : নাহিদ ইসলাম

সিলেট ব্যুরো

দেশের ছয়টি সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তর দলীয়করণের অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদে জবাবদিহিতার জায়গা থেকেই কঠোর ভাবে প্রশ্ন তোলা হবে।

বুধবার (৪ মার্চ) সিলেটে আয়োজিত দলের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এবার ভুল নয়, পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চাই।” একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, হাদী হত্যার বিচার প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না। “যত বড় প্রভাবশালীই হোক, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তরুণদের কর্মসংস্থান ও ব্যবসায়ে যুক্ত করার অধিকার প্রতিষ্ঠায় কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন পাটোয়ারী।

প্রশাসনে দলীয় লোক নিয়োগের সমালোচনা করে তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধের দাবি জানান। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন তিনি।

সিলেটকে সম্প্রীতির শহর উল্লেখ করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখানে রাজনৈতিক ও সামাজিক সুসম্পর্ক রয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচন মেনে নিয়ে তারা গণতান্ত্রিক উত্তরণের পথেই এগোচ্ছেন। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের প্রমাণিত দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

কেন্দ্রীয় নেতারা বলেন ‘জুলাই সনদ’ অধ্যাদেশ কার্যকর ও রাষ্ট্রপতিকে অভিসংশনের দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলন হবে । ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

পরিত্যক্ত ফেলে রাখায় লাভ হতে পারে ভারতের

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার