হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ শহরের একটি অভিজা রেস্টুরেন্টে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মু. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাজলিসুর মোফাসসীরিনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, পৌর বিএনপির আহব্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান গনিউল সালাদীন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা রমজানের আদর্শ ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক