হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি সড়কে দুর্ভোগ নিরসনের উদ্যোগ উপাচার্যের

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা। এই দুর্ভোগ নিরসনে উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্য সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সৈয়দ মুজতবা আলী হল পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের লক্ষ্যে পরিদর্শন করেছেন।

এ সময় সড়কটির বর্তমান অবস্থা, সংস্কারের প্রয়োজনীয়তা এবং দ্রুত বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়। পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জানান, সরকারি বিধি অনুযায়ী ওপেন টেন্ডার (দরপত্র) প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মুজতবা আলী হল পর্যন্ত এই সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হওয়ায় ক্যাম্পাসের অবকাঠামোগত সমস্যাগুলো সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। সমস্যাটির দ্রুত সমাধানে গত সোমবার তিনি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন এবং সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের অনুরোধ জানান। তার আহ্বানে সাড়া দিয়েই সিটি করপোরেশনের প্রকৌশলী দল আজ ক্যাম্পাস পরিদর্শনে আসে। পরিদর্শন শেষে উপাচার্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করে সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সড়কটি সংস্কার হলে ক্যাম্পাসের যোগাযোগব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিশ্ববিদ্যালয় ও সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএইচ

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হাওরে কৃষকদের ভাঙা মনে ঈদুল আজহা

নবীগঞ্জে ধর্ষক গ্রেপ্তার

সিলেটে শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত

লিবিয়ায় বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরলেন রায়হান

জগন্নাথপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত