হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো

চট্টগ্রামে শিবিরের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ, সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিলেট মহানগর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনের সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু সভাপতির বক্তব্যে বলেন, ছাত্রজনতার জীবন বাজি রেখে জুলাই গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে বিএনপির ক্ষমতার গিয়েছে। যার বয়স এখনো দুইমাস পূর্ণ হয়নি। এরেই-মধ্যে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অবদান ভুলে গিয়েছে। পুরনো ব্যবস্থায় ক্ষমতার অপব্যবহার শুরু করেছে।

তিনি বলেন, মাত্র ৫০ দিনের ক্ষমতায় মানুষ হত্যা, সন্ত্রাস, জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। দেশে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস বাড়ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তিনি আরও বলেন, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধিরও সমালোচনা করেন।

সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান।

এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০

সিলেটে ওয়ান শ্যুটার গানসহ বিস্ফোরক উদ্ধার

এক মাসের বিদ্যুৎ বিল আড়াই কোটি টাকা, এলাকায় চাঞ্চল্য

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

পেইজে মাঠকর্মীর চাকরি স্থায়ী হয় না ১০ মাসেও

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি জিরা-মেহেদীসহ আটক ১

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়