হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

দীর্ঘ সাত বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জের ১২ উপজেলা ও ৪ পৌরসভাসহ মোট ১৬ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি, কে গৌছ।

সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক পদে ফারুক আহমদ লিলু ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুর রহিমকে দায়িত্ব পেয়েছেন। সুনামগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন জেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক সাইফুল হাসান জুনেদ ও প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মুর্শেদ আলম। অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রাজু আহমদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আশিকুর রহমান আশিক দায়িত্ব পেয়েছেন।

ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক পদে ফরিদ আহমদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক ফয়জুল করিম বকুলকে দায়িত্ব দেয়া হয়েছে। ছাতক পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন শামসুর রহমান শামসু, প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।

দোয়ারাবাজার বিএনপির আহ্বায়ক পদে আলতাফুর রহমান খসরু ও প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারকে দায়িত্ব দেয়া হয়েছ। ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে লিয়াকত আলী ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল হক।

মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক প্পদে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল কাইয়ুম মজনু দায়িত্ব পেয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন জুনাব আলী। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আহ্বায়ক শফিকুর রহমান ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল মালিক দায়িত্ব পেয়েছেন।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে রওশন খান সাগরকে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আবু হুরায়রা ছাদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক পদে সালাহ উদ্দিন মিঠু ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন এমএ মতিন।

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে মঈন উদ্দিন চৌধুরী মাসুক দায়িত্ব পেয়েছেন। দিরাই পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান ও প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে সিরাজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক