হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে জয়ী বিএনপির প্রার্থী মুক্তাদির

সিলেট ব্যুরো

সিলেট -১ (মহানগর ও সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ বাদ জুম্মা মাওলানা হাবিবুর রহমানের হাতিমবাগের বাসভবনে যান মুক্তাদির। এসময় তাঁরা একে আপরকে মিষ্টিমুখ করান ও শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত এমপি মুক্তাদির সিলেটের উন্নয়ন ও দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। মাওলানা হাবিব চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত সিলেট গড়তে সহযোগিতার আশ্বাস দেন পরে তাঁরা মোনাজাত করেন।

এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ