হোম > সারা দেশ > সিলেট

সিলেট জেলা বিএনপির নেতা সেনাবাহিনীর হাতে আটক

সিলেট ব্যুরো

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে সেনাবাহিনীর একটি দল আটক করেছে। বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর সেনাবাহিনীর অভিযানকারী দল তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে সিলেট এসএমপির উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, সেনাবাহিনী মানিককে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ।

মানিকের পরিবারের দাবি, রাত আনুমানিক ৩টার দিকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান সেনাসদস্যরা।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪