হোম > সারা দেশ > সিলেট

শিশু হৃদরোগীদের স্বল্প খরচে চিকিৎসা মিলবে সিলেট ওসমানী মেডিকেলে

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

জন্মগত শিশু হৃদরোগে আক্রান্তদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে যাচ্ছে স্বল্প খরচে জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা। হাসপাতালের শিশু হৃদরোগ ইউনিট ও শিশু বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (ঢাকা) এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা মুনতাদা এইড (লন্ডন)-এর যৌথ উদ্যোগে এই সেবা প্রদান করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ আগস্ট সকাল ৯টা থেকে কার্ডিওলজি বিভাগে দুই বছরের বেশি বয়সী জন্মগত শিশু হৃদরোগীদের প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচিত রোগীদের উন্নতমানের চিকিৎসা স্বল্প ব্যয়ে প্রদান করা হবে।

জন্মগত শিশু হৃদরোগের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে প্রদানের উদ্যোগের বিষয়ে সবার অবগতির লক্ষ্যে ৯ আগস্ট রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উপজেলা প্রশাসন ওসসানীনগর ফেসবুক পেইজে বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এ বিষয়ে আগ্রহীদের যোগাযোগ করতে হবে— শিশু হৃদরোগ ইউনিট, হৃদরোগ বিভাগ, ওয়ার্ড নং ১৬ (২য় তলা), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল ৯টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যোগাযোগ করতে হবে (শেবুল আহমদ মোবাইল: ০১৭২২-১৩৭৪৫২)।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগে সিলেটসহ আশপাশের জেলাগুলোর অসংখ্য শিশু হৃদরোগী কম খরচে সুফল পাবেন।

ভারী বৃষ্টি-পাহাড়ি ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ উচ্চ আদালতের

ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

রাজনগরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার