হোম > সারা দেশ > সিলেট

ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না: শিশির মনির

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, গত ৫৪ বছর ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে এসে বাস্তবতা দেখেছি। চোখের সামনে স্বৈরাচারকে আন্দোলন করে হটিয়ে আবার কিছুদিন পর নিজেরাই স্বৈরাচার হয়ে যায়। যে লাউ সেই কদু। এটা কেমন চরিত্র বুঝিনা। যে দেশের রাজনৈতিক নেতার চরিত্র বিশ্বাসযোগ্য হয়না, সেই দেশে তারা সুশাসন দিতে পারেনা। আমরা ছায়া মন্ত্রীসভা গঠন করতে যাচ্ছি। সরকারকে প্রতিটি কাজের জবাবদিহির আওতায় আনা হবে। আগের মত ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না।

সোমবার বিকেল ৩ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির আরো বলেন, বিএনপি একমাস আগে যা বলে দুই মাস পর চোখের সামনে ১৮০ ডিগ্রী এঙ্গেলে ঘুরিয়ে বলে। ঐক্যমত কমিশনে সিদ্ধান্ত হয় যে, সরকার পরিবর্তন নয় রাষ্ট্র পরিচালনা মুখ্য বিষয় হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। সেখানে সিদ্ধান্ত হয় নির্বাচনের পর সংসদ সদস্যরা দুটি কাজ করবেন। একটি হলো

সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন অন্যটি হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। কিন্তু আমরা দেখলাম দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তারা ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছেন।

তিনি আরো বলেন, জুলাই সনদে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেননা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে। বিচার বিভাগ স্বাধীন থাকবে,স্বাধীন পুলিশ কমিশন হবে। কিছুই হচ্ছে না।

গণভোট নিয়ে তিনি বলেন, দেশের ৬৯% মানুষ হ্যাঁ ভোট দিলো। বিএনপিও হ্যাঁ ভোট চাইলো। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে ভুলে গেলেন। এমন করা হলো কেন? এসব এখন গবেষণার বিষয়। অনেকে তাদের আচরণ নিয়ে ফেসবুক ঠাট্রা করে। ব্যঙ্গাত্মক কমেন্ট করে মানুষ। কিভাবে সহ্য করে, তাদের লজ্জাবোধ নাই। তবুও তারা বেটাগিরি দেখায়। আমি হলে পদত্যাগ করে চলে।যেতাম।

হাওর নিয়ে বলেন, দিরাই হাওর ঘুরে দেখেছি ১০ থেকে ১২ টা হাওরে হাজার হাজার একর পানিতে তলিয়ে গেছে। অপরিকল্পিত বাঁধ দিয়ে হাওর রক্ষা করা যাবেনা। অল্প বৃষ্টিতে হাওর তলিয়ে যায়। এজন্য নদী,খাল খনন করতে হবে।

পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল হক মাসুক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিন, জসীমউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।

সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

সংবিধান সংস্কার বিষয়ে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ঈদের আনন্দ উদযাপন করতে এসে নৌকা ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

ছবি তোলাকে কেন্দ্র করে ঈদের জামাত শেষে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

সবার চেষ্টায় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হুইপ গউছের ঈদুল ফিতরের নামাজ আদায়

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে

মাংসের দাম নিয়ে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার