হোম > সারা দেশ > সিলেট

ছাতকে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনাকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার লক্ষণসুম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুলাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

জানা যায়, মো. আবু হেনা তার কর্মজীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে সর্বপ্রথম ২০০৭ সালে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সে সময় তিনি ক্ষমা চেয়ে অন্যত্র বদলি হওয়ার মাধ্যমে রক্ষা পান। পরবর্তীতে তিনি আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানেও অনিয়মের অভিযোগে এলাকাবাসীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

এরপর মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ে বদলি হন, কিন্তু সেখানেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। পরে একতা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন আর্থিক অনিয়মের কারণে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের হাতে লাঞ্ছিত হন তিনি।

সর্বশেষ, জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় আবু হেনার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, জেলা পরিষদ ও স্থানীয় সাবেক সংসদ সদস্যের অনুদান আত্মসাৎসহ নানা অভিযোগ ওঠে।

এসব অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার লক্ষণসুম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর গত ১০ ফেব্রুয়ারি ইউএনও মো. তরিকুল ইসলাম তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, বরখাস্ত কার্যক্রম চলাকালীন আবু হেনা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির সঙ্গে অসদাচরণ করেন এবং সদস্যদের হুমকি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনাও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হবিগঞ্জে পর্যটন হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, দুই ভাই গ্রেপ্তার

সিলেট আদালতে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

সুনামগঞ্জ বালু তোলা ও পরিবহনে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জে ‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

‎বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, ৫ চোরাকারবারি আটক

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক