হোম > সারা দেশ > সিলেট

চৌহাট্টায় জুলাই গ্রাফিতি মুছল সিসিক, ক্ষোভে ফুঁসছে ছাত্রশক্তি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। এর অংশ হিসেবে চৌহাট্টা ও আলিয়া মাদ্রাসা এলাকায় থাকা দেয়ালচিত্রগুলো মুছে সাদা রং করা হয়।

খবর পেয়ে মঙ্গলবার রাতে ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা একই স্থানে “জান দেবো, জুলাই দেব না” স্লোগান লিখে দেন।

এ ঘটনায় আজ এক যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমেদ ও সদস্য সচিব কাউসার গাজী ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাবলির স্মারক হিসেবে থাকা গ্রাফিতিগুলো ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। তাদের ভাষ্য, “সৌন্দর্যবর্ধনের নামে এই উদ্যোগ মূলত ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “যে আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই জুলাইয়ের স্মৃতিচিহ্ন মুছে ফেলা দ্বিচারিতার পরিচয় বহন করে।”

তারা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা গ্রাফিতি পুনরায় অঙ্কনের দাবি জানিয়ে বলেন, তা না হলে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ‘সর্বাত্মক আন্দোলন’ কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১