হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় অবৈধভাবে ডিজেল রাখায় জরিমানা ২০ হাজার

৭২৫ লিটার তেল জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে ডিজেল মজুত ও অধিক মূল্যে বিক্রয়ের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গল মধ্যরাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নাফিজ ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আমিন উদ্দিনকে অবৈধভাবে ডিজেল তেল মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তার দোকান থেকে প্রায় ৭২৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ