হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না: পুলিশ সুপার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার শহরের বাটা শোরুম এবং কয়েকটি কোমল পানীয়র গোডাউন পরিদর্শন করেছেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে শহরের চৌমোহনায় বাটা শোরুম ও পশ্চিম বাজারের কোকাকোলা ডিলারের গোডাউন পরিদর্শনকালে তিনি এ কঠোর বার্তা প্রদান করেন।

তিনি বলেন, মৌলভীবাজার জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থাগ্রহণ করবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করে কেউ ছাড় পাবে না।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। পুলিশ সুপার এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মাহফুজুল কবির, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজুল কবির প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক