হোম > সারা দেশ > সিলেট

ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল ছাত্র-জনতা

সিলেট ব্যুরো

সিলেটে এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টায় ছাত্রজনতা তাকে ধরে পুলিশে দেন।

গণধোলাইয়ের শিকার কাওসার আল-মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

জানা যায়, সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকেলে চলছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি। সেখানে হঠাৎ কাওসার আল মামুন উপস্থিত হলে ছাত্র-জনতা চিনতে পেরে তাকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে কোতয়ালীর ওসি জিয়া পুলিশ নিয়ে এসে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছাত্র-জনতা মারধর করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ছাত্রলীগ করতো। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পেয়েছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি। বর্তমানে সে থানায় রয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক