হোম > সারা দেশ > সিলেট

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করে লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতি, সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।

সমিতির সভাপতি বৃট্টিশ কাউন্সিল মোহাম্মদ আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্টা প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সমিতির অর্থ সম্পাদক সাইদুর রহমান মীর প্রমুখ।

বক্তারা বলেন, এই সমিতির সদস্যরা ইংল্যান্ডে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে তাদের পরিবারের বরণপোষন করেও এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, দ্রারিদ্র বিমোচণে কাজ করে যাচ্ছেন। এই ধরনের কার্যক্রম অত্যাহত রাখার জন্য সমিতির কাছে প্রত্যাশা রাখেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

পরে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে ১২০ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

জেডএম

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে