হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জের ৫ টি আসনেই বেসরকারিভাবে জয় পেলো বিএনপি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার ৫ টি আসনেই বড় ব্যবধানে বিএনপির মনোনীত ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন। কেন্দ্র ঘোষিত ফলাফলে তারা বিজয়ী হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি।

সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে ৭২ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। কামরুল ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামের দাড়িপাল্লার প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান ৯১ হাজার ১৭৬ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-২আসনে ১১১টি ভোট কেন্দ্রের ফলাফলে নাছির উদ্দিন চৌধুরী ৯৭ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াত প্রার্থী এডভোকেট শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮০৬ ভোট। শিশির মনির বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী কয়ছর এম আহমদ ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধীইবএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল কেন্দ্র ঘোষিত ফলাফলে ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শামছ উদ্দিন ৭৪ হাজার ১৮ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন আসনের ১৭০টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল মাদানি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৯৯ হাজার ৯২৮ ভোট।

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল