হোম > সারা দেশ > সিলেট

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হিফজ বিভাগের ছাত্র খুন

উপজেলা প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)।

জানা গেছে, বুধবার বিকেলে সাড়ে ৫টার সময় রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে তার প্রতিবেশী অপর আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার