হোম > সারা দেশ > সিলেট

নদী ও খাল খননে অনিয়ম বরদাস্ত করা হবে না: পানিসম্পদমন্ত্রী

সিলেট ব্যুরো

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সিলেটে বন্যা প্রতিরোধ ও নদীভাঙনের চালেঞ্জ মোকাবিলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরো কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন, তা করা হবে। আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষাবাঁধ নির্মাণকাজে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন-বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পানিসম্পদমন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট এলাকায় প্রতিনিয়ত ঢলের পানি আসে। এ কারণে বর্ষায় এখানে বন্যা হয়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারক কার্যক্রম বাড়ানো হয়েছে। কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের এ উদ্যোগ মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। লাখ লাখ কোটি কোটি টাকা এবং দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। সুতরাং দেশকে দুর্নীতিমুক্ত করা আমাদের একটি কঠিন চ্যালেঞ্জ।

তিনি বলেন, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব ইনশাল্লাহ।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ঈদের আগেই শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালুর জন্য সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

মতবিনিময় শেষে বাণিজ্য ও পানিসম্পদমন্ত্রী ভাঙনকবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন। এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রী তার নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

৬০০ কোটি টাকা পরিশোধ করেও ছয় বছর ধরে অচল

বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় যুবক নিহত

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের ভোলাগঞ্জ-ছনবাড়ী সড়কে ভোগান্তির শেষ নেই

হবিগঞ্জে শ্রেষ্ঠ কাব ‘শিক্ষা পদক’ পেলেন শাহেনা

বাহুবলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫