হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথর লুটপাটে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

সিলেট ব্যুরো

সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বুধবার দুপুরে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ এ তথ্য জানান।

এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সাংবাদিকদের আলাপকালে বলেন, সিলেটে পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

তবে এই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গ্রহণ করতে পারেননি। গত সোমবার তাকে দায়িত্ব অব্যাহতি দেয়া হয়। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মুরাদ সিলেট ছেড়ে চলে যান। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে।

তবে, প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে, তা নিয়ে মুখ খুলেননি কোনো কর্মকর্তা। নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের আজকালের মধ্যে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসেন সিংহ। দুই সদস্য হলেন-কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার (বদলীকৃত) ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম।

গত সোমবার জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউওন যখন সাদাপাথর পরিদর্শনে ছিলেন তখনেই ডিসি মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।

এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরের পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে সতর্ককতার সাথে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।

বুধবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। তবে এরমধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। আমরা এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল