হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর দিয়ে বিএসএফের ১৯ জনকে পুশইন

সিলেট ব্যুরো

পুশইন

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার ভোরে ভারতের মেঘালয় রাজ্য সংযুক্ত জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ৪ নম্বর ব্যাটালিয়ন তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

বিজিবি সূত্র জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সাথে আটক করে হেফাজতে নেয়। আটকদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ওই ১৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

পরিত্যক্ত ফেলে রাখায় লাভ হতে পারে ভারতের

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

সিলেটে ৪ চার ছাত্রলীগ কর্মীসহ ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৩

হবিগঞ্জ: ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় ধন্য