হোম > সারা দেশ > সিলেট

শাল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতে চাচাতো ভাইকে খুন, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাতপাড়া (কার্তিকপুর) গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন চাচাতো ভাই হেলাল (২৮) কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা হলেন, ইউসুফ মিয়া, রিকসন মিয়া ও আলমগীর মিয়া। তাদেরকে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে কার্তিকপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত হেলাল উদ্দিন উপজেলার কার্তিকপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন সকালে ১১টার দিকে সাতপাড়া বাজারে খাস জমিতে থাকা একটি দোকান ঘর নিয়ে ইউসুফ মিয়া ও মুজিবুর রহমান এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবুর রহমানের সমর্থক হাবিবুর রহমান নিহত হন। হেলাল উদ্দিন এসময় ছিলেন হবিগঞ্জের আজমীরিগঞ্জে। দুপুরে এলাকায় আসার পর অনেকটা প্রকাশ্যেই ইউসুফ মিয়া, রিকসন মিয়া ও আলমগীর মিয়াসহ আরো কয়েকজন হেলাল উদ্দিনকে নৌকায় তুলে নিয়ে যায়। পরে কালিয়াজুড়ি সীমান্ত এলাকায় হাওর থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ইউসুফের বোন মিনারা বেগম। এ ঘটনায় মিনারা বেগম মুজিবুরের সমর্থকদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ৩৪ জনকে আসামি করা হয়। এরপর ২০২৩ সালের (১০ জুলাই) সোমবার সিলেটে ডিআইজি রেঞ্জের উচ্চ পর্যায়ের বৈঠকে মামলাটি পিবিআইয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই পিবিআই তদন্তে নেমে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বের করে এবং এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার প্রমাণ পায় পিবিআই।

এই মামলার পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম বলেন, সাতপাড়া বাজারের সংঘর্ষের সময় হেলাল উদ্দিন আজমিরীগঞ্জ ছিল। হাবিব হত্যা মামলা সংঘটিত করে ইউসুফ মিয়া, রিকসন মিয়া ও তাদের লোকজন হেলালকে হাওরে নিয়ে হত্যা করে।

তিনি বলেন, মুজিবুর রহমানের সমর্থকদের ফাঁসাতে হেলালকে হত্যা করেছে তার আপন তিন চাচাতো ভাই। গ্রেপ্তার করে তাদেরকে শাল্লা থানা পুলিশ পিবিআইয়ে হস্তান্তর করেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, পিবিআইয়ের রিকুইজিশনের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল