হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, যুবলীগ নেতা মুহিবুর রহমান (সুইট)-কে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍‍্যাব-৯ এর একটি টিম।

সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে। গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।

উল্লেখ্য, গত বছরের ৮ মে বিতর্কিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান (সুইট)। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। এর আগে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান সুইট। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলা রয়েছে।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা