হোম > সারা দেশ > সিলেট

‘কখনও পুলিশ সুপার, কখনও ওসি সাজতেন ওরা ৪ জন’

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

কখনও পুলিশ সুপার, কখনও ওসি সাজতেন ওরা চারজন। এবার ভুলভাল সিল বানিয়েও ভুয়া স্বাক্ষর দিয়ে তৈরি করতেন পুলিশ ক্লিয়ারেন্স। বিশাল সিন্ডিকেট গড়ে তুলে সারা দেশে চলেছিল তাদের প্রতারণা। এমনকি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা, এনআইডি সবই বানাতেন ওরা। তাদের প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। অবশেষে হবিগঞ্জ থেকে এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, হবিগঞ্জের পুলিশ সুপার এবং বানিয়াচংয়ের ওসির ভুয়া স্বাক্ষর করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আসে পুলিশের হাতে। সে থেকেই অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য।

ঢাকা ও গাজীপুর থেকে একে একে গ্রেপ্তার করা হয় চক্রের ৪ সদস্যকে। তাদের কাছ থেকে সিলসহ ভুয়া কাগজপত্রও জব্দ করা হয়। শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম আহমেদ, খালিদুর রহমান, রুকুনুর রহমান ও সুমন মিয়া।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক