হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগরে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যার পরে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের অনুসারীদের সঙ্গে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন ও বহিষ্কৃত যুবদল নেতা হযরত আলী অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় বুকে পাথরের ঢিল পড়ে মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি মুক্তার হোসেন ও হযরত আলী অনুসারীদের। তবে প্রতিপক্ষ এটিকে স্ট্রোকজনিত মৃত্যু বলে দাবি করছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, বাগলী ও ছাড়াগাঁও শুল্ক স্টেশন দিয়ে আমদানিকৃত কয়লা ও পাথর টিসিগাড়ি দিয়ে মহিষখলা হয়ে কলমাকান্দা নেয়া হয়। সরু রাস্তায় নানান সমস্যার কারণে একাধিকবার এসব গাড়ি চলাচল এলাকাবাসী বন্ধ করে দেন।

এদিকে ১৫০০ টাকা করে চাঁদা নিয়ে মুক্তার হোসেন ও হযরত আলীর অনুসারীরা আবার এটি চালু করেন বলে দাবি অন্য পক্ষের। সমস্যা সমাধানে দুইপক্ষ ইফতারের আগে বাজারে আলোচনায় বসে। আলোচনার একপর্যায়ে হযরত আলীর ভাই ও তার অনুসারীরা অন্যপক্ষের তরুণ দলের নেতা মো. হারুনকে মারধর করেন। পরে তরুণ দলের নেতা হারুন ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে বাজারে অবস্থান নেয়। এসময় ঢিল ছোড়াছুড়িতে অন্তত ১৫ জন আহত হয়।

মধ্যনগর থানার ওসি সজিব রহমান জানান, 'মৃত ব্যক্তির পরিবার মামলা করতে চাচ্ছেন না। এটিকে তারা স্ট্রোকজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি করছেন। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।'

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা

সুনামগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত