হোম > সারা দেশ > সিলেট

পাওনা টাকা ১৮০ না ৩০, এই তর্কে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

দোকানে পাওনা ১৮০ নাকি ৩০ টাকা এই তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে তর্ক। এরপর এ নিয়েই হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই গোষ্ঠী জড়ায় সংঘর্ষে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া। জালালের দাবি, তার কাছে পাওনা ১৮০ টাকা। তবে রওশনের দাবি, দেনা মাত্র ৩০ টাকা। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র বলেন, ‘দোকানের বকেয়া ১৮০ না ৩০ টাকা- এই বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে