হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রাফি (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আব্দুল জব্বারের ভাতিজা এবং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় রাফিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। শনিবার ভোরে পরিবারের লোকজন রাফির ঘরে কোনো শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন, রাফি বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গলার পেছনের দিকে গভীর ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, রাফির গলা প্রায় দ্বিখণ্ডিত করা হয়েছে। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল না।

এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত