হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ১৮৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) কে আটক করা হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাও যাত্রীছাউনি এলাকা থেকে ট্রাক থেকে এসব চিনির বস্তা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করি। ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯,৪০০/- কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এসময় চিনি পরিবহণে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, আটক দুজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/ডি ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা